ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের হোসেনপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৫ ১৪:৪৭:৫১
কিশোরগঞ্জের হোসেনপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু কিশোরগঞ্জের হোসেনপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের হোসেনপুরে ছুরিকাঘাতে শুভ মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের পর তার প্রবাসে যাওয়ার কথা ছিল বলে পরিবার জানিয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বলিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।

 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতঘরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী নূর মিয়ার ছেলে রিয়াদ মিয়া (১৮)-এর সঙ্গে শুভর কথা কাটাকাটি হয়। এ বিষয়কে কেন্দ্র করে একপর্যায়ে রিয়াদ শুভকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।


 
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অভিযুক্ত রিয়াদ পালিয়ে গেছে।

হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনিপ্রক্রিয়া চলমান।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ