ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৫ ১৩:৪৭:৪৯
ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২ ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় এক ভ্যানচালক ও নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছমিন আক্তার (৪৫) নামে এক নারী আহত হয়েছেন।
 
বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের বলিহরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহ।


নিহতরা হলেন, শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত কফিল উদ্দিন সরকারের ছেলে আইনুল সরকার (৫৩)। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন। অপর জন আলাদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকার রফিকুল ইসলামের মেয়ে মোছা. রুমা খাতুন (২২)। তিনি রাঙ্গামাটির প্রাণ বঙ্গমিলার্সের একজন শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে বারাইহাট এলাকা থেকে ভ্যান যোগে দুই নারীশ্রমিক রাঙ্গামাটিতে অবস্থিত প্রাণ কোম্পানিতে আসছিলেন। এ সময় দিনাজপুর অভিমুখী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৩১৯৩), দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার আলাদিপুর ইউনিয়নের বলিহরপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়।

এতে ভ্যানচালক আইনুল সরকার ও ভ্যানে থাকা নারী যাত্রী রুমা খাতুন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সময় ভ্যানে থাকা যাত্রী ইয়াছমিন আক্তার আহত হন। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এদিকে এ ঘটনার পর ঘাতক ট্রাকটির চালক ও সহযোগী পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশসহ ঘাতক ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে, পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।




 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ