ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় মিষ্টির সঙ্গে প্যাকেটের ওজন ধরিয়ে বিক্রির অভিযোগ বনলতা সুইটস এন্ড বেকারী বিরুদ্ধে ; প্রশাসন নীরব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৫ ১৩:২৫:৩৭
উল্লাপাড়ায় মিষ্টির সঙ্গে প্যাকেটের ওজন ধরিয়ে বিক্রির অভিযোগ বনলতা সুইটস এন্ড বেকারী বিরুদ্ধে ; প্রশাসন নীরব উল্লাপাড়ায় মিষ্টির সঙ্গে প্যাকেটের ওজন ধরিয়ে বিক্রির অভিযোগ বনলতা সুইটস এন্ড বেকারী বিরুদ্ধে ; প্রশাসন নীরব
মো:কোরবান আলী রিপন , উল্লাপাড়া প্রতিনিধি:
 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মিষ্টির সঙ্গে প্যাকেটের ওজন যোগ করে বিক্রি করার অভিযোগ উঠেছে বনলতা সুইটস এন্ড বেকারী উল্লাপাড়া শাখার দোকানটির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, এভাবে অতিরিক্ত প্যাকেটের ওজন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে। তবে বিষয়টি প্রকাশ্যে এলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
 
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে উল্লাপাড়া শাখার বনলতা সুইটস এন্ড বেকারী । সম্প্রতি “ MD Tuhin Khan ” নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মিষ্টি কেনার সময় ডিজিটাল স্কেলে খালি প্যাকেট ওজন করা হচ্ছে। ভিডিওতে দাবি করা হয়, প্যাকেটের ওজন বাদ না দিয়েই মূল্য নির্ধারণ করা হচ্ছে, ফলে প্রতি কেজিতে ক্রেতাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।
 
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, দীর্ঘদিন ধরেই এভাবে প্যাকেটের ওজন ধরিয়ে বিক্রি করা হচ্ছে দোকানটিতে , অথচ দীর্ঘদিন ধরে প্রশাসন দেখেও না দেখার ভান করছে ।
 
এ বিষয়ে দোকান কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 
সচেতন মহল বলছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পণ্যের প্রকৃত ওজন অনুযায়ী মূল্য নির্ধারণ বাধ্যতামূলক। প্যাকেট বা মোড়কের ওজন আলাদা করে বাদ দেওয়া না হলে তা প্রতারণার শামিল হতে পারে। তাই দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
 
উল্লাপাড়া পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মো: আলী আহম্মদ বলেন বিষয়টি আমি উর্ধতন কর্মকর্তাদের অবগত করেছি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ