ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫৯ বোতল এস্কাফ (ESKuf) জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৫ ১৩:০১:১৬
দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫৯ বোতল এস্কাফ (ESKuf) জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫৯ বোতল এস্কাফ (ESKuf) জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক​

দিনাজপুরে র‌্যাব-
১৩ এর অভিযানে ২৫৯ বোতল এস্কাফ (ESKuf) জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
 
বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
 র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৫/০২/২০২৬ তারিখ রাত ০১.৫০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০৯ নং আশকরপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দপুর সাকিনস্থ মোঃ মোজাম্মেল হক (৪৫), পিতা- মোঃ নেয়ামুদ্দীন এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ২৫৯ বোতল এস্কাফ (ESKuf) জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মোজাম্মেল হক (৪৫), পিতা- মোঃ নেয়ামুদ্দীন, সাং- দক্ষিণ গোবিন্দপুর, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিগণ অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
 
 পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিগণ ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ