ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থমন্ত্রীকে প্রধান করে সাত সদস্যের ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ২০:৩৮:৪৪
অর্থমন্ত্রীকে প্রধান করে সাত সদস্যের ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি গঠন অর্থমন্ত্রীকে প্রধান করে সাত সদস্যের ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদন

অর্থমন্ত্রীকে সভাপতি করে সাত সদস্যের ‘ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি’ গঠন করেছে সরকার। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তথ্যটি জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সিদ্ধান্ত নিশ্চিত করতে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রীকে। 

 

সদস্য হিসেবে রয়েছেন— মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, শিল্প মন্ত্রী এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রী।

 

কমিটির কার্যপরিধি অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান/কোম্পানির নির্ধারিত সীমার ঊর্ধ্বে ক্রয় প্রস্তাব এই কমিটিতে উপস্থাপন করতে হবে। উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় পণ্য, কার্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত আর্থিক সীমা অতিক্রম করলে কমিটির অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক হবে।

 

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি ক্রয়ের ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি ও নীতিমালা অনুসরণ করে কমিটি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। কমিটি প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থার প্রতিনিধিকে সভায় আমন্ত্রণ জানাতে পারবে।

 

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, জনস্বার্থে সরকারি ক্রয় প্রক্রিয়ায় সমন্বয় ও তদারকি জোরদার করতেই এই সাত সদস্যের কমিটি পুনর্গঠন/গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এটি কার্যকর হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ