ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ২০:৩০:২৯
রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখানে দেশের বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে কাজ করার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই।

 
মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান।

 
তিনি বলেন, রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠা খুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে এই কাজটি হবে যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি রয়েছে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

নির্দেশনায় বলা হয়েছে যে, রুগ্ন ও বন্ধ পাট শিল্প, চিনি কারখানাগুলো খুলে দিয়ে সেখানে পুরাতন শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কর্মসংস্থানের জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি বন্ধ ও রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার উদ্যোগ নিতে বলেছেন। এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে ইতোমধ্যে একটি কমিটিও কাজ শুরু করছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ