ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উচিত শিক্ষা পেল ভারত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ১৮:৩৭:৫৩
উচিত শিক্ষা পেল ভারত উচিত শিক্ষা পেল ভারত

নিজস্ব প্রতিবেদন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে হটফেবারিট হিসেবে দেখা হয়েছিল ভারতকে। কারণ, দলটা শুরু থেকেই দূর্দান্ত পারফরমেন্স দেখিয়ে আসছিল।  তার উপর ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে তারা। তবে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি ভারত। আর সেই হারের ফলে এখন সেমিফাইনালে ভারতের ওঠা নিয়ে কষতে হচ্ছে নানা সমীকরণ।

 

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের জন্য সেমিফাইনালের সমীকরণ হয়ে গেছে কঠিন। শুধু তাই নয়, বিশ্বকাপের ১০ আসর মিলিয়ে যা ভারতের সবচেয়ে বাজে হার।

 

ভারতের এমন হারে উচ্ছাস প্রকাশ করেছেন, পাকিস্তানের সাবেক ক্রিকেটার। কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক পাকিস্তানের একটি টিভির আলোচনায় বলেছেন, দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে।

 

সাকলায়েন মুশতাক বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সব পরিকল্পনা এই ম্যাচে কাজে লেগেছে। সত্যি বলতে ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে তারা এবং তুলোধুনা করেছে এবং অপমানিত করেছে। সাম্প্রতিক সময়ে ভারত যতটুকুই উড়ছিল, দক্ষিণ আফ্রিকা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই তাদের পরিকল্পনা ছিল দুর্দান্ত। 

 

পরের ম্যাচে চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে ভারত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)। সেই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের।  


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ