ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দীর ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ১৮:২৮:৩৩
সোহরাওয়ার্দীর ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড সোহরাওয়ার্দীর ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত পুলিশের চার সদস্যকে ক্লোজড (সাময়িক বহিষ্কার) করা হয়েছে।



মঙ্গলবার বিকেলে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।



তিনি জানান, শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের একটু বাড়াবাড়ির কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনার সময় ডিউটিতে থাকা পুলিশের চার সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ