ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ১৫:২১:২৬
ইরানে ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ ইরানে ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
ইরানের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের একটি ফলের বাজারে বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

 
প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটি দর্চে শহরে পড়ে আগুন ধরে যায়। এতে পাইলট, সহপাইলট এবং দুই ব্যবসায়ী নিহত হন।
 

দুর্ঘটনার পর জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 
এর আগে গত সপ্তাহে আমেরিকায় তৈরি ইরানের নিয়মিত বিমান বাহিনীর একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে বিধ্বস্ত হলে এক পাইলট নিহত হন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ