ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ১৫:১২:৪৪
অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড

নিজস্ব প্রতিবেদন
 ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে এভারট‌নের বিরু‌দ্ধে অ‌নেক ঘাম ফে‌লে জিত‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেডট্। এভারটনের মাঠ হিল ডিকিনসন স্টেডিয়ামে প্রথম হাফে বল নিজেদের দখলে রাখলেও, আক্রমণে তেমন গোছানো ছিল ইউনাইটেড। এবারটনও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।

 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইউনাইটেড। তবে তাদের থেকে বেশি অ্যাটাকিং মোডে ছিল স্বাগতিক এভারটন। তবে ম্যাচের ৭১তম মিনিটে ম্যাচের ব্যবধান গড়ে দেয়া গোলটি করেন বেঞ্জামিন শেস্কো। ৫৮তম মিনিটে বদলি হিসেবে নেমে ম্যানইউ এক কাউন্টার অ্যাটাকে গোলটি করেন স্লোভেনিয়ার এই স্ট্রাইকার।

 

বাকি সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি দুই দলই। এই দুই দলের প্রথম দেখায় ১-০ ব্যবধানে জিতেছিল এভারটন। এবার সেই জয়ের প্রতিশোধ নিল ম্যানইউ।

 

২৭ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে এভারটন। ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ