ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৩৪৩ বোতল ESKuf, ৯৯ বোতল Fairdyl এবং ২০.৭ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার জব্দসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ১৩:০১:১৬
র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৩৪৩ বোতল ESKuf, ৯৯ বোতল Fairdyl  এবং ২০.৭ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার জব্দসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৩৪৩ বোতল ESKuf, ৯৯ বোতল Fairdyl এবং ২০.৭ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার জব্দসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক


 র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৩৪৩ বোতল ESKuf, ৯৯ বোতল Fairdyl  এবং ২০.৭ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার জব্দসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৪/০২/২০২৬ তারিখ রাত ০১.০০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউপির ৭নং ওয়ার্ডের রুদ্রেশ্বর গ্রামস্থ কাকিনা হতে মহিপুরগামী পাকা রাস্তার উপর অভিযানকালে আসামিদের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশী করে ৩৪১ বোতল এস্কাফ (ESKuf), ৯৯ বোতল ফেয়ারডিল (Fairdyl), ০২ বোতল এস্কাফ ডিএক্স (ESKuf DX) এবং ০১টি প্রাইভেটকার জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ জাহেনুর ইসলাম জীবন (২৪), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-নূরবানু, সাং-সোনাপুকুর (চাকলাপাড়া), ডাকঘর- বেলাইচন্ডী, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর এবং ২। মোঃ রাজু (৪০), পিতা-মোঃ তাফানী, মাতা- মোছাঃ রাবেয়া খাতুন, সাং-কুলী মহল্লাহ নতুন বাবুপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয় ।
 
 
 পৃথক অন্য  একটি অভিযানে ইং ২৩/০২/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১১.৪০ ঘটিকার সময় র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন ০৩নং সিংড়া ইউনয়ন, ০৫নং ওয়ার্ড মগলিশপুর গ্রামস্থ ইটের রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে ধৃত আসামির ব্যবহৃত মোটসাইকেলে ঝুলানো একটি সাদা রংয়ের ব্যাগের মধ্যে রক্ষিত ০৫ (পাঁচ) কেজি গাঁজা এবং মোটসাইকেল জব্দসহ  মাদক ব্যবসায়ী ১।মোঃ সুজন ইসলাম (২৭), পিতা-মোঃ ফজলু হক, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-কাকিনা চাপানী, থানা-ডিমলা, জেলা-নীলফামারী‘কে গ্রেফতার করতে সক্ষম হয় ।
 
 
 পৃথক অন্য একটি অভিযানে ইং ২৩/০২/২০২৬ তারিখ বিকাল ০৪.২০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ডস্থ কয়াগোলাহাট পশ্চিমপাড়া গ্রামের ধৃত আসামি মোঃ সুজন ইসলাম (২২), পিতা-মোঃ জহির উদ্দিন এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ১৫.৭ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সুজন ইসলাম (২২) পিতা-মোঃ জহির উদ্দিন এবং ২। মোছাঃ ছবিনুর বেগম (৪৮), স্বামী-মোঃ জহির উদ্দিন, উভয় সাং-কয়াগোলাহাট পশ্চিমপাড়া, ১নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভা, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
 প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামিরা রংপুর বিভাগের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারী জেলার বিভিন্ন স্থানের অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিরা অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
 
 পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ অনুযায়ী  প্রযোজ্য ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট  থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ