ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষার বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে খুশি রায়গঞ্জর কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ২২:৩৩:৩৩
সরিষার বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে খুশি রায়গঞ্জর কৃষকেরা সরিষার বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে খুশি রায়গঞ্জর কৃষকেরা
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
 
সরিষার বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে খুশি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের অধিকাংশ কৃষকেরা। ইতি মধ্যেই ব্যাপাড়িরা কৃষকের নিকট থেকে সরিষা ক্রয় করে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠে শত শত মন সরিষা শুকানোর কাজে ব্যস্ত দেখা যায় স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ীকে।

এদিকে গত ১৯ ফেব্রুয়ারি স্কুল ছুটির পর সরিষার মধ্যে দিয়ে হেটে আনন্দ প্রকাশ করছেন ক্ষুদে শিক্ষার্থীরা। কয়েকজন ক্ষুদে শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, সরিষার মধ্যে দিয়ে হেঁটে বেশ মজা পাওয়া যায়।

 তাই স্কুল ছুটি শেষে সোজা রাস্তা রেখে সরিষার মধ্যে দিয়েই বাসায় যাচ্ছি। বেশ মজা লাগছে। এদিকে বেশ কয়েকজন সরিষা ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানান, ছোট ছেলেমেয়েরা সরিষার মধ্য দিয়ে গেলেও সরিষার কোন ক্ষতি হয় না বরং তাদের আনন্দ দেখে আমাদেরও আনন্দ লাগে। এদিকে এবার সরিষার বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে খুশি উপজেলার অধিকাংশ কৃষকেরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ