ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে হুমকির মুখে বিরাট কোহলির রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ১৯:৫২:১৪
বিশ্বকাপে হুমকির মুখে বিরাট কোহলির রেকর্ড বিশ্বকাপে হুমকির মুখে বিরাট কোহলির রেকর্ড

নিজস্ব প্রতিবেদন

বিশ্বকাপে বিরাট কোহলির রেকর্ড এখন হুমকির মুখে। এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড দখল করতে পারেন পাকিস্তানের শাহেবজাদা ফারহান। বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে কাল মাঠে নামছে পাকিস্তান। সেমিফাইনালে উঠতে জয়ের বিকল্প নেই সালমান আলী আঘার দলের। তবে ওপেনার শাহেবজাদা ছাড়া আর কোনো ব্যাটারই জ্বলে উঠতে ব্যর্থ! যদিও ফারহান মনে করেন ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াবে পাকিস্তান।  

 

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক শাহেবজাদা ফারহান। ৪ ম্যাচে ২২০ রান নিয়ে সবার উপরে বিধ্বংসী এই ওপেনার। ১২ বছর আগের ভিরাট কোহলির রেকর্ডও ভেঙ্গে দিতে পারেন শাহেবজাদা ফারহান।

 

২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে ভিরাট করেছিলেন সর্বোচ্চ ৩১৯ রান। ভিরাটের এক যুগ আগের সেই রেকর্ড এখনও অক্ষত। তবে ফারহান যেভাবে ছুটছেন, ছন্দে থাকলে ভিরাটের রেকর্ড এখন হুমকির মুখে।

 

বিশ্বকাপে ফারহান কিংবা পাকিস্তানের স্বপ্নযাত্রা থেমে যেতে পারে ক্যান্ডিতেই। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ডু অর ডাই ম্যাচ। কিউইদের বিপক্ষে বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে পাকিস্তানকে। ফলে সুপার এইটের বাকি দুই ম্যাচে জিততেই হবে, এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে সালমান আঘার দল।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ