ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর শিয়া-সুন্নি জোট গঠন তৎপরতার নিন্দা হামাসের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ১৯:০২:২৪
নেতানিয়াহুর শিয়া-সুন্নি জোট গঠন তৎপরতার নিন্দা হামাসের নেতানিয়াহুর শিয়া-সুন্নি জোট গঠন তৎপরতার নিন্দা হামাসের

নিজস্ব প্রতিবেদন

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যে আরব রাষ্ট্রগুলোকে নিয়ে একটি নতুন আঞ্চলিক জোট (regional axis) গঠনের কথা বলেছেন, তা আরব দেশগুলোর প্রতি ‘স্পষ্ট অবজ্ঞা’ এবং তাদের স্বার্থের জন্য সরাসরি হুমকি।

 

রোববার প্রকাশিত এক বিবৃতিতে কাসেম বলেন, আরব দেশগুলোকে অন্তর্ভুক্ত করে নতুন আঞ্চলিক ব্লক গঠনের বিষয়ে নেতানিয়াহুর বক্তব্য অঞ্চলটির প্রধান আরব শক্তিগুলোর প্রতি অসম্মান প্রদর্শন করে এবং তাদের কৌশলগত স্বার্থের জন্য বাস্তব হুমকি তৈরি করে।

 

তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েল—যাকে তিনি অঞ্চল ও এর ইতিহাসের সঙ্গে বেমানান বলে বর্ণনা করেন—যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে আঞ্চলিক জোটের নেতৃত্ব দিতে চায়, যাতে নিজেদের স্বার্থ এগিয়ে নেওয়া যায়। তার দাবি, এসব স্বার্থ আরব রাষ্ট্রগুলোর স্বার্থের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক।

 

কাসেম বলেন, গাজায় চলমান যুদ্ধের সময় আরব ব্যবস্থার দুর্বল অবস্থানের ওপর ভিত্তি করেই এ ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের অধিকার উপেক্ষা করে গড়ে ওঠা কোনো আঞ্চলিক ব্যবস্থা অঞ্চলে স্থিতিশীলতা আনতে পারবে না।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ