ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ১৭:২৬:৫৮
আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না
নিজস্ব প্রতিবেদক
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, আল্লাহর হুকুম পালন ছাড়া আমাদের কোন উপায় নেই। আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না, আসা সম্ভব নয়।

 
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।



 ইসলামিক ফাউন্ডেশনে যে ভূমিকা রাখছে, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বই পড়ে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারি। বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন সুন্দরভাবে চলছে।


তিনি আরো বলেন, অতীতে যারা উচ্ছৃঙ্খল, অন্যায়, জুলুম ও অবিচার করেছে তাদের সম্পর্কে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এখনো যারা আছে, আস্তে আস্তে ব্যবস্থা করতে হবে। অত্যাচারী, অবিচারকারী, জুলুমকারী, নির্যাতনকারীদের কোথাও স্থান দেওয়া হবে না। যারা ইসলামের নাম নিয়ে ধর্মব্যবসা করতে চায়, তাদেরকেও জায়গা দেওয়া হবে না।

 
তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আমরা সবাই যেন আল্লাহর হুকুম অনুযায়ী চলি। কোরআনকে বুঝতে হবে। আল্লাহ পাক কোরআনের কি বলেছেন, তা জানতে হবে। না জানলে আমরা কীভাবে আল্লাহর হুকুম পালন করবো।



ধর্মমন্ত্রী আরো বলেন, আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পাবো- দেড় বছর আগে এই চিন্তা করিনি। এই সুযোগ দিয়েছেন আল্লাহ। জিয়াউর রহমান ও বেগম জিয়ার ছেলে তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। এজন্য তারজন্য দোয়া করতে হবে। তাকে যেন আল্লাহ হেফাজত করেন। তাকে হেফাজত করলে বাংলাদেশ হেফাজত হবে।

 
তিনি বই মেলা আয়োজনের জন্য আয়োজক, বই প্রকাশক, স্টল কর্তৃপক্ষ, ক্রেতা-বিক্রেতাদের প্রতি ধন্যবাদ জানান। এই মেলা সফল ও সার্থক হবে বলে প্রত্যাশা করেন ধর্মমন্ত্রী। পরে তিনি ফিতা কেটে মাসব্যাপী ইসলামী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম সচিব মো: কামাল উদ্দিন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী সহ ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ