ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের হারের পর আমিরের ভবিষ্যদ্বাণী নিয়ে শোরগোল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ১৬:৫১:৩০
ভারতের হারের পর আমিরের ভবিষ্যদ্বাণী নিয়ে শোরগোল ভারতের হারের পর আমিরের ভবিষ্যদ্বাণী নিয়ে শোরগোল

 

নিজস্ব প্রতিবেদক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে রোববার (২২ ফেব্রুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ৭৬ রানের বড় ব্যবধানে পরাজয়ের পর সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

ম্যাচের আগে আমির ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, বর্তমান চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে উঠতে পারবে না। তার দাবি ছিল, ভারত নয়—দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ শেষ চারে জায়গা করে নেবে। এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

 

তবে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে বসে। এই পরাজয়ে ভারতের নেট রানরেটেও বড় ধাক্কা লাগে, ফলে সেমিফাইনালে ওঠার পথ আরও কঠিন হয়ে পড়ে তাদের জন্য।

 

ম্যাচ শেষে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের ‘হারনা মানা হায়’ অনুষ্ঠানে বিশ্লেষক হিসেবে উপস্থিত ছিলেন আমির। সেখানে সঞ্চালক মজার ছলে তাকে ‘জ্যোতিষী’ বলে পরিচয় করিয়ে দিলে হাসিতে ফেটে পড়েন এই বাঁহাতি পেসার।

 

অনুষ্ঠানে সঞ্চালক বলেন, ‘আমাদের পাকিস্তান দল যা করতে পারছে না, লাহোরে স্টুডিওতে বসে আমাদের প্যানেলিস্টরা সেটাই করে দেখাচ্ছেন। মোহাম্মদ আমির প্রথমে অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলেছিলেন, এরপর থেকেই সে টুর্নামেন্টে ছন্দ খুঁজে পাচ্ছে না।’

 

তিনি আরও বলেন, ‘এরপর আমির বলেছিলেন, ভারত সেমিফাইনালে খেলবে না। মনে হচ্ছে ভারত তার কথাই শুনছে। স্বাগত জানাই জ্যোতিষী, ক্রিকেটার ও বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে।’

 

আমিরের আগের মন্তব্য ও ভারতের বড় হারের প্রেক্ষাপটে পুরো বিষয়টি এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ