ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ দল নেতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ১৬:৪৫:৫৭
গৌরীপুর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ দল নেতার গৌরীপুর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ দল নেতার

 গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায়  মো. মুক্তাদির (৫৫) নামে এক তরুণ দল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গঙ্গাশ্রম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণ দল নেতা  বোকাইনগর ইউনিয়নের  মমিনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মুক্তাদির উপজেলার বোকাইনগর ইউনিয়ন শাখা তরুণ দলের সভাপতি। তার বাড়ি বোকাইনগর ইউনিয়নের মমিনপুর গ্রামে। রোববার সকালে মুক্তাদির বাড়ি থেকে বের হয়ে মোটরসাইলে যোগে পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলায় যান। সেখান থেকে দুপুরে মুক্তাদির মোটরসাইকেল যোগে  গৌরীপুর ফিরছিলেন।

পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গঙ্গাশ্রম এলাকায় মুক্তাদিরের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা হাইস গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে ঈশ্বেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।


গৌরীপুর থানার এএসআই সালেহ আহমেদ নয়ন বলেন, খবর পেয়ে পুলিশ দুঘর্টনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা শিকার দুটি উদ্ধার করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্ততি চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ