ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সাবেক ডিসি শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ১৬:৪০:১৫
পুলিশের সাবেক ডিসি শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা পুলিশের সাবেক ডিসি শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (ডিসি) এস এম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

 
সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করে।

 
এদিন দুদকের উপসহকারী পরিচালক রুবেল হোসেন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ আবেদনে বলা হয়, শিবলী নোমানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসাসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে দুদক।

অনুসন্ধানে জানা গেছে, শিবলী নোমান এখনো দেশে অবস্থান করছেন। তিনি দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন।

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। পরে শুনানি শেষে ওই আদেশ দেন বিচারক।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ