ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত-সারজিসের ফের দুই শব্দের স্ট্যাটাস ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ১৫:২৭:৪৭
হাসনাত-সারজিসের ফের দুই শব্দের স্ট্যাটাস ভাইরাল হাসনাত-সারজিসের ফের দুই শব্দের স্ট্যাটাস ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন।

 

হাসনাত লিখেছেন, ‘সবকিছুই সমঝোতা।’ 

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দেওয়া ওই স্ট্যাটাসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক লাখ ৬১ হাজার রিঅ্যাক্ট পড়েছে।

 

হাসনাতের ওই স্ট্যাটাসের কিছু সময় পরেই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি লিখেছেন, ‘সেই পুরানো রাজনীতি!’ এই স্ট্যাটাসটিও মুহুর্তেই ভাইরাল হয়েছে, এতে রিঅ্যাক্ট করেছেন প্রায় ৫৮ হাজার ইন্টারনেট ব্যবহারকারী।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ