ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ৩ কোটি টাকার মূল্যে হেরোইন জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ১৪:৩৭:২০
সিরাজগঞ্জে ৩ কোটি টাকার মূল্যে হেরোইন জব্দ সিরাজগঞ্জে ৩ কোটি টাকার মূল্যে হেরোইন জব্দ
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। হেরোইনের মূল্য ৩ কোটি টাকার ওপরে।

এ সময় ইসমাইল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে দিনাজপুর জেলার মাটিকুড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

 
আজ সোমবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. আহসান হাবিব।

আহসান হাবিব বলেন, বগুড়া থেকে মাদকের একটি চালান ঢাকার দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করেন র‌্যাব সদস্যরা। রাত সাড়ে ১০টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আটক করা হয় ইসমাইল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে।

এ ঘটনায় সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ