ঈশ্বরগঞ্জ উপঃ স্বাস্হ্য কমপ্লেক্সে দশ চিকিৎসকের যোগদান, কাটলো চিকিৎসক সংকট
ঈশ্বরগঞ্জ উপঃ স্বাস্হ্য কমপ্লেক্সে দশ চিকিৎসকের যোগদান, কাটলো চিকিৎসক সংকট
আব্দুল্লাহ আল নোমান
ময়মনসিংহ ( ঈশ্বরগঞ্জ) প্রতিনিধি
ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে দীর্ঘদিন ধরে ছিল বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসক সংকট।
যেখানে ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং পার্শ্ববর্তী গৌরিপুর উপজেলার একটি অংশের মানুষ সহ প্রতিদিন কয়েক সহস্রাধিক মানুষ বিভিন্ন বিষয়ে প্রতিদন চিকিৎসা সেবা নিতে আসেন এ হাসপাতালটি তে।
দীর্ঘদিন যাবৎ ৫০ শয্যা এ হাসপাতালে বিভিন্ন বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় এসব সেবাগ্রহীতা মানুষ তাদের আকাঙ্খিত সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেত।
দীর্ঘদিন ধরে চলে আসা এ হাসপাতালের চিকিৎসক সংকট কাটিয়ে অত্র উপজেলার জনসাধারণ কে তাদের কাঙ্খিত চিকিৎসা সেবা প্রদান করতে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রতিটি শূন্য পদের বিপরীতে ডাক্তার পদায়নের আবেদন করে আসছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, হাসতাল কর্তৃপক্ষের দীর্ঘদিনের আবেদনের
পরিপ্রেক্ষিতে, শূন্য পদের বিপরীতে, গত ৫ জানুয়ারী অর্থো-সার্জন ( হার) ডঃ বিশ্বজিৎ নন্দী ও নাক-কান গলা বিশেষজ্ঞ ডাঃ দেবাপ্রায় রায় দুইজন সহ ৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার হিসাবে সুপারিশ প্রাপ্ত হয়ে রাষ্ট্রপতির গেজেট প্রাপ্ত হয়ে মন্ত্রণালয়ে যোগদান করেন।
পরে, ১৯ জানুয়ারী, ডাঃ অনন্যা সরকার, ডাঃ তানবীন হাসান, ডাঃ আব্দুল কাদির হিজল, ডাঃ জান্নাতুল মাওয়া, ডাঃ জয়িতা দাস ( বিডিএস) ডাঃ হাফসা আক্তার রুপা, ডাঃ জামিল আরাফাত নিবির ও ডাঃ জান্নাতুল ফেরদৌস জেনি কে মন্ত্রণালয় আবাসিক সার্জন হিসাবে ৮ জন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পদায়ন করেন।
পরে তারা গত বৃহস্পতিবার তাদের কর্মস্থল ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
এ সময় ঈশ্বর গঞ্জে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, ডাঃ জাকির হোসেন নব-যোগদানকৃত ডাঃ দের কে ফুলেল শুভেচছায় বরণ করে নেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন বলেন, একঝাঁক তরুণ মেধাবী ডাঃ ও দুইজন বিশেষজ্ঞ ডাঃ এর পদায়নে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে, অত্র জনপদের মানুষজনের চিকিৎসা সেবার গতি বৃদ্ধি পাবে।
আশাবাদী নতুনদের সেবার মানসিকতা ও আমাদের সকলের প্রচেষ্টায় এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালটি কে একটি আদর্শ হাসপাতালে পরিনত করতে পারব। সেই সাথে চিকিৎসা সেবা কে মানুষের দৌড় গোড়ায় পৌঁছে যাবে। এটাই হবে এখন আমাদের লক্ষ্য।
সুশাসনের জন্য নাগরিক, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সাইফুল ইসলাম তালুকদার বলেন, একযোগে ৮ জন নবীন ও দুইজন বিশেষজ্ঞ ডাক্তার গনের যোগদান অত্যান্ত আনন্দের ও স্বস্তির। দীর্ঘদিন ধরে এ জনপদের মানুষজন তাদের কাঙ্খিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিল।
বিশেষজ্ঞ ডাক্তারের সংকটে মানুষজন ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে হতো, এতে করে তাদের অর্থ ও সময় ব্যায় হতো। আমরা চাই যোগদান কৃত চিকিৎসক গন মানবিক হয়ে দায়বদ্ধতা নিয়ে স্বাস্থ্য সেবা কে মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে এ হাসপাতাল টি কে একটি আদর্শ হাসপাতালে পরিনত করবে।
এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া হোসেন লিয়া, গাইনি কনসালটেন্ট ডাঃ সালমা আক্তার লাইজু, হৃদরোগ বিশেষজ্ঞ, ডাঃ সাইদুর রহমান, ডাঃ জাহিদুল হক প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স