ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট এল মেনচো সামরিক অভিযানে নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ১২:৩৬:০৩
মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট এল মেনচো সামরিক অভিযানে নিহত মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট এল মেনচো সামরিক অভিযানে নিহত

নিজস্ব প্রতিবেদক

মেক্সিকোর কুখ্যাত মাদক চক্র জালিস্কো নিউ জেনারেশনের (সিজেএনজি) নেতা নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস (এল মেনচো) এক নিরাপত্তা অভিযানে নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সমর্থক ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসার জন্য মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে মারা যান।

৫৯ বছর বয়সী এল মেনচো একসময় পুলিশ কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে তিনি অপরাধ জগতে প্রবেশ করে শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তোলেন, যা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন ও প্রাণঘাতী ফেন্টানিল পাচারের জন্য দায়ী বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় জালিস্কো রাজ্যের তাপালপা শহরে সংঘর্ষে সিজেএনজির আরও চার সদস্য নিহত হন এবং তিন সেনাসদস্য আহত হন। অভিযানে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ ঘটনার পর তাপালপায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিজেএনজির সদস্যরা মেক্সিকোর অন্তত আটটি রাজ্যে গাড়িতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাবলো লেমুস নাভারো রাজ্যজুড়ে সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন এবং গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এল মেনচোর মাথার জন্য ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। সাবেক মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার ল্যান্ডউ তার মৃত্যুকে মাদকবিরোধী লড়াইয়ে বড় সাফল্য বলে অভিহিত করেছেন। একইভাবে মাইক ভিজিল বলেন, এটি মাদক পাচারের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম পার্দো জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, অধিকাংশ স্থানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মেক্সিকো কর্তৃপক্ষ স্বীকার করেছে, এই অভিযানে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) সীমান্তবর্তী অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ