ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের হালিশহরে বিস্ফোরণ, দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ১১:৩৬:৪৫
চট্টগ্রামের হালিশহরে বিস্ফোরণ, দগ্ধ ৭ চট্টগ্রামের হালিশহরে বিস্ফোরণ, দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হালিশহরে একটি আবাসিক ভবনে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামক একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।

 

বিস্ফোরণের ফলে মুহূর্তেই পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে এবং শিশুসহ মোট ৭ জন দগ্ধ হন।

 

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত ঘরে জমে থাকা গ্যাস থেকেই এই অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ