ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে পেশাজীবীদের সঙ্গে নবনির্বাচিত সঙসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এর মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২২ ১৭:৫০:২৮
কালকিনিতে পেশাজীবীদের সঙ্গে নবনির্বাচিত সঙসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এর মতবিনিময় অনুষ্ঠিত কালকিনিতে পেশাজীবীদের সঙ্গে নবনির্বাচিত সঙসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এর মতবিনিময় অনুষ্ঠিত

 

আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :

মাদারীপুরের কালকিনিতে পেশাজীবীদের সঙ্গে মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কালকিনি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

কালকিনি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন, জামায়াতে ইসলাম মনোনীত মাওলানা রফিকুল ইসলাম, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজান বেপারী, কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ