ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২২ ১৭:২৬:৩৩
সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যান চালক নিহত সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যান চালক নিহত
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যান চালক জয়েন উদ্দিন (৫০) নিহত হয়েছেন। রোববার সকালে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়েন উদ্দিন সদর উপজেলার সয়দাবাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে।


যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বলেন, সকালে মুলিবাড়ি এলাকায় একটি ট্রাক ঢাকামুখী লেন দিয়ে যাওয়ার সময় একটি অটোভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক জয়েন উদ্দিনের মৃত্যু হয়। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ