ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২২ ১৬:৫৫:৩১
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের: তথ্যমন্ত্রী ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো। একই সঙ্গে বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু করা হয়েছে। আগামীতে এই কাজ আরও ত্বরান্বিত করা হবে।

 

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তার নিজ এলাকা বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

 

জহির উদ্দিন স্বপন বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের সুফল বাংলাদেশের মানুষ পেয়েছে। পরবর্তী সময়ে খালগুলো মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে।

 

খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে বলেও জানান তিনি।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমরা কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করব না। আমরা জনগণের সরকার করব। নির্বাচিত হলে আমরা সরকারে থাকব, না হলে সরকার থাকব না। কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেব।

 

এ সময় বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়। 

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ