ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসিকে গালিগালাজ করা সেই বিএনপি নেতাকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২২ ১৬:৩৫:৫৮
ওসিকে গালিগালাজ করা সেই বিএনপি নেতাকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ ওসিকে গালিগালাজ করা সেই বিএনপি নেতাকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষারকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে আটকের প্রতিবাদে রোববার দুপুর ২টায় বাহুবল উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিরপুরে মিছিল ও পথসভা এবং মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধাঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বিক্ষুব্ধ নেতাকর্মীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তোষার চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি জানায়।

পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি শামছুল আলম, এনামুল হক এনাম, সিরাজুল ইসলাম জুয়েল প্রমুখ।

‎জানা যায়, রোববার দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ (গোয়েন্দা পুলিশ) তাকে আটক করে। আটককালে গোয়েন্দা পুলিশের সঙ্গে বাহুবল থানার পুলিশও ছিল বলে জানা গেছে।


‎বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকির ঘটনায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষারকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে।


‎একটি সূত্র জানায়, বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের বাসিন্দা মাসুক মিয়াকে ২০১৯ সেশনের কমিটিতে ইউনিয়ন যুবলীগের সদস্য হিসেবে পুলিশ গ্রেপ্তার করে। এর পরই উপজেলা বিএনপির কতিপয় নেতা গ্রেপ্তার মাসুক মিয়াকে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির কর্মী বলে তাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষারের মোবাইল ফোনে ওসিকে হুমকি ও গালিগালাজ করার একটি কলরেকর্ড সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।


‎এ ব্যাপারে জানতে চাইলে ওসি সাইফুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির সভাপতির একটি কল আমি ধরতে পারিনি। পরে তিনি অন্য একটি নম্বর থেকে ফোনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, বাহুবলে ওসিগিরি করতে হলে তাকে জিজ্ঞেস করে করতে হবে। তিনি বলেন, মাসুক মিয়া ২০১৯ সেশনে ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগের সদস্য।

চৌধুরী তোষার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বলেন, ওসি মহাসড়কে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করে আত্মসাৎসহ মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মে জড়িত। বিষয়গুলো তিনি পুলিশ সুপারকে মৌখিকভাবে অবগত করেছেন বলে জানান।





 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ