ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সায়াদ-৩জি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ইরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২২ ১৪:২৮:৩১
সায়াদ-৩জি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ইরান সায়াদ-৩জি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ইরান
নিজস্ব প্রতিবেদক
হরমুজ প্রণালিতে প্রথমবারের মতো সায়াদ-৩জি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। সায়াদ-৩জি ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১৫০ কিলোমিটার । ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র আঞ্চলিক বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে।
 

শনিবার আইআরজিসি নৌবাহিনী স্থলভিত্তিক সায়াদ-৩জি বিমান প্রতিরক্ষাব্যবস্থার নৌ সংস্করণের উৎক্ষেপণ ফুটেজ প্রকাশ করে।


এর আগে ইরান প্রথমবারের মতো ২০১৬ সালের ২৮ ডিসেম্বর দীর্ঘ-পাল্লার স্থলভিত্তিক সায়াদ-৩ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। স্থলভিত্তিক সংস্করণটির পাল্লা ১২০ কিলোমিটার, দৈর্ঘ্য ছয় মিটার এবং ওজন ৯০০ কিলোগ্রাম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ