ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান এফ রহমান-আনিসুল হকের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেবেন ‘জুলাই আহত’ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২২ ১১:৩৬:৪৬
সালমান এফ রহমান-আনিসুল হকের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেবেন ‘জুলাই আহত’ ব্যক্তি সালমান এফ রহমান-আনিসুল হকের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেবেন ‘জুলাই আহত’ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিবেন একজন জুলাই আহত ব্যক্তি।

 

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ মামলাটির সাক্ষ্যগ্রহন অনুষ্ঠিত হবে। 

 

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়।

 

সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, মোট ২৮ জন সাক্ষী এই মামলায় তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। তিনি বলেন, ধারাবাহিক বৈঠকের মাধ্যমে আন্দোলন দমনের নীল নকশা করেন সালমান এফ রহমান ও আনিসুল হক।

 

এ সময় চিফ প্রসিকিউটর আরও জানান, নির্বাচিত সরকার আসলেও ট্রাইব্যুনালের বিচার অব্যাহত থাকবে। এতে বিচারের ওপর কোনো প্রভাব পড়বে না।

 

এদিকে ট্রাইব্যুনাল-২ এ হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীকে জেরা করবেন প্রসিকিউশন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ