ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার শহিদ মিনারে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২১ ২৩:২০:০৪
​আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার শহিদ মিনারে জনস্রোত ​আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার শহিদ মিনারে জনস্রোত

এস. এম জালাল উদ্দীন, মৌলভীবাজার থেকে:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে একুশে ফেব্রুয়ারি।

 একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে ফুল দিতে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থাপিত কেন্দ্রীয় শহিদ মিনারে নামে সর্বস্তরের মানুষের ঢল।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মৌলভীবাজার প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ, সদর হাসপাতাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

শহিদ মিনার প্রাঙ্গণে ছিল শোক ও শ্রদ্ধার নীরব আবহ। কালো ব্যাজ ধারণ করে নানা বয়সী মানুষ ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে থাকেন নীরবে। অনেকেই সন্তানদের নিয়ে এসে একুশের ইতিহাস তুলে ধরেন নতুন প্রজন্মের কাছে।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। মহান ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় একুশের প্রথম প্রহরের শ্রদ্ধাঞ্জলি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ