ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা সপ্র বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২১ ১৯:২৭:০৮
পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা সপ্র বিদ্যালয়ে  যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস  পালন পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা সপ্র বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন
 
সুদীপ্ত  খন্দকার -

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়নের মৌলভীর ডাঙ্গা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  যথাযথ মর্যাদা ও নানান কর্মসুচীর মধ্যদিয়ে মহান একুশে ফেব্রুয়ারি  শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।  সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনিমিত  করা হয়।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে বিদ্যালয় চত্বরের নিজস্ব শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন করে।  এসময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক  খন্দকার হাবিবুর রহমান  সহকর্মী  শিক্ষক এবং শিক্ষার্থীদের   নিয়ে  পুস্প ইই প্রদান করেন। পর্যায়ক্রমে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্যরা  এলাকার বিভিন্ন শ্রেনি পেশার  মানুষ   পুস্প অর্পন করেন। 

এর  পর শিক্ষার্থীদের নিয়ে  প্রভাত ফেরী / শোভাযাত্রা  রেলী র আয়োজন করা হয়।  মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য এবং প্রেক্ষাপট তুলে ধরে  গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংশ্লিষ্ট  প্রতিষ্ঠান প্রধান   খন্দকার হাবিবুর রহমান হাবিব,সহকারী শিক্ষিকা সৈয়দা শেফালী,  সহকারী শিক্ষক ইকবাল আহমেদ,  সহকারী শিক্ষিকা   মেহেনাজ সম্পা, শিক্ষিকা  মাহাফুজা তৈয়বা।  পরে বিভিন্ন শ্রেনির শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং  বিজয়ীদের হাতে  পুরস্কার বিতরণ  শেষে  দোয়া মাহফিলের  মাধ্যমে    সমাপ্তি  ঘোষিত হয়।    সচেতন অভিভাবক মহল  নানা ধরনের  কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করায় বিদ্যালয়ের আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন। 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ