ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাস্টমসের অভিযানে ২৭০ কার্টন সিগারেট ও ১৫ মোবাইল জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২১ ১৮:৫৯:৩৩
কাস্টমসের অভিযানে ২৭০ কার্টন সিগারেট ও ১৫ মোবাইল জব্দ কাস্টমসের অভিযানে ২৭০ কার্টন সিগারেট ও ১৫ মোবাইল জব্দ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও স্মার্টফোন উদ্ধার করেছে কাস্টমস।

 
শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ১৪৮ থেকে মোহাম্মদ হোসেন জাহেদ হাবিব নামের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে উদ্ধার করা হয় ২৭০ কার্টন সিগারেট এবং ১৫টি স্মার্টফোন- যার মধ্যে ৫টি আইফোন ও ১০টি গুগল পিক্সেল।


কাস্টমস সূত্র জানায়, উদ্ধারকৃত পণ্যের বিপরীতে প্রযোজ্য রাজস্ব হিসেবে সিগারেটের জন্য ৫ লাখ ৪০ হাজার টাকা এবং মোবাইল ফোনের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে ৯ লাখ ৯০ হাজার টাকা।


চট্টগ্রাম কাস্টমস হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত সিগারেট ও মোবাইল ফোন ডি-মার্কেট মূল্যে জব্দ করে কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত যাত্রীকে কাস্টমস ও এনএসআই কর্তৃপক্ষ মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে
 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স ও এনএসআই যৌথভাবে অবৈধ পণ্যের প্রবেশ রোধে কাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ