ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা জান দেবো কিন্তু জুলাই দেবো না: ব্যারিস্টার আরমান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২১ ১৮:৪০:০০
আমরা জান দেবো কিন্তু জুলাই দেবো না: ব্যারিস্টার আরমান আমরা জান দেবো কিন্তু জুলাই দেবো না: ব্যারিস্টার আরমান
নিজস্ব প্রতিবেদক
আমরা জান দেবো কিন্তু জুলাই দেবোনা বলে মন্তব্য করেছেন ঢাকা ১৪ আসনে বিজয়ী সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। এছাড়াও তিনি শহীদ ওসমান হাদী ও শহীদ আবু সাঈদের বিচার এ মাটিতেই হবে বলে উল্লেখ করেন তিনি।
 
 
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরে তার পিতা জামায়াত নেতা মীর কাসেম আলীর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
 

ব্যারিস্টার আরমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি আমার পিতাকে ফাঁসি দেয়ার কয়েকদিন পূর্বে আমাকে গুম করে। আমি জানতেও পারিনি আমার পিতার কি হলো। আমার পরিবারও জানতে পারেনি আমার কি হলো। আমি ধরে নিয়েছিলাম আমার মৃত্যু হবে। আল্লাহ তাআলা তার অপার করুণায় আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন।
 

তিনি আরো বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে কয়দিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। আমার সাথে যে জুলুম হয়েছে এই জুলুম যাতে বাংলার মাটিতে আর না হয় সেজন্য আমি নিজেকে নিয়োজিত করব।
 

তিনি বলেন, আল্লাহ তায়ালার করুণায় মানুষের সমর্থন নিয়ে জাতীয় সংসদে মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য যে দায়িত্ব আমার ওপর অর্পণ করা হয়েছে সেই দায়িত্ব যেন ঠিকমতো পালন করতে পারি সেজন্য সবার কাছে আমি দোয়াপ্রার্থী। আমি আমার পিতা শহীদ মীর কাসেম আলীর কবর জিয়ারত করতে এসেছি। আমার পিতার যে ইসলামী আদর্শ সে আদর্শ নিয়ে যেন আমি চলতে পারি। এই শপথ নেয়ার জন্যই আজকে আমি এখানে এসেছিলাম।
 

ব্যারিস্টার আরমান বলেন, আমরা মানুষের সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করব প্রয়োজনে আমরা জান দেয়ার জন্য প্রস্তুত আছি। আমরা জান দেবো কিন্তু জুলাই দেবো না ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচার এই মাটিতে হতে হবে। আবু সাঈদের বিচার এই মাটিতে হতে হবে।
 

এ সময় কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলা জামাতের আমীর মো: ফজলুল হক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ