ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​নকলায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২১ ১৭:০৮:৫৩
​নকলায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ​নকলায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
হারুনুর রশিদ  শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬  উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে  ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী  বলেন , ভাষা আন্দোলনের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার ভিত্তি রচনা করেছে। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার আহ্বান জানান এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহবান জানান । তিনি আরও বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ, অধ্যক্ষ মোযাম্মেল হক, গোলাম মাসুম, মহিউদ্দিন মুক্তারসহ অন্যান্য বক্তারা। বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জাগ্রত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ