একুশের প্রথম প্রহরে কেন্দুয়ায় এমপি হিলালীর দোয়া ও শ্রদ্ধাঞ্জলি
একুশের প্রথম প্রহরে কেন্দুয়ায় এমপি হিলালীর দোয়া ও শ্রদ্ধাঞ্জলি
নেত্রকোনা প্রতিনিধি:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ভাষা শহিদদের স্মরণে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দুয়া উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়ে তিনি ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজ এলাকায় এটিই ছিল তার প্রথম জাতীয় দিবস পালন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দুয়া উপজেলা শাখার নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ড. হিলালী বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা ও গণতান্ত্রিক চেতনা রক্ষায় তিনি আপসহীন থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার আহ্বান জানান।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনও একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স