ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির কারণে বি‌ভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২১ ১৩:৪০:২১
দুর্নীতির কারণে বি‌ভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে দুর্নীতির কারণে বি‌ভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে
নিজস্ব প্রতিবেদক
ফ্যা‌সিবাদী আওয়ামী লীগের দুঃশাসনের সাড়ে ১৫ বছরের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর রাজনৈ‌তিক উপদেষ্টা ড. নজরুল ইসলাম খান বলেছেন, এ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। যতখানি আমরা ভেবেছি, এটা তার চেয়েও বেশি।‌

 
শ‌নিবার দুপুরে বাংলাদেশ চল‌চ্চিত্র উন্নয়ন করপোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়ো‌জিত অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি এ কথা বলেন। নির্বাচনি বিতর্ক প্রতিযো‌গিতা ২০২৬-এর বিজয়ী দলগুলোর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 
তি‌নি বলেন, দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদের দায়িত্ব দেওয়ার কারণে এই সর্বনাশটা হয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কাজ করা ছাড়া উপায় নেই। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কোনো পথ নাই। এগিয়ে যেতেই হবে আমাদের। এ সময় সবাইকে নিজের অবস্থান থেকে সরকারকে সহযোগিতার আহ্বান জানান তি‌নি।

অনুষ্ঠানে সভাপ‌তিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় উপ‌স্থিত ছিলেন স্টেট ইউনিভা‌ন্সি‌টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, প্রতিযো‌গিতার চিফ মডারেটর অধ্যাপক আবু মোহাম্মদ রইস, জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যালয়ের অধ্যাপক ড. নাহ‌রিন খান।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ