ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার দেবহাটা ডাকাতি মামলাসহ ১৯ মামলার আসামি ও তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউলকে গ্রেফতার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২১ ১৩:০৯:০৫
সাতক্ষীরার দেবহাটা ডাকাতি মামলাসহ ১৯ মামলার আসামি ও তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউলকে গ্রেফতার করেছে র‍্যাব সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সখীপুর এলাকা হতে ডাকাতি মামলাসহ মোট ১৯ (ঊনিশ) মামলার আসামি ও সাতক্ষীরা জেলার তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউলকে গ্রেফতার করেছে র‍্যাব-৬
নিস্বজ প্রতিবেদক


সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সখীপুর এলাকা হতে ডাকাতি মামলাসহ মোট ১৯ (ঊনিশ) মামলার আসামি ও সাতক্ষীরা জেলার তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউলকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ 

 র‌্যাব প্রতিষ্ঠালগ্ন হতে, বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২১/০২/২০২৬ ইং তারিখ র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সখীপুর  এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার তালিকাভুক্ত ডাকাত ও ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি ১। রেজাউল গাজী (৪৫), পিতা: মৃত বরকত উল্লাহ গাজী , সাং: কৃষ্ণনগর, থানা: কালীগঞ্জ, জেলা: সাতক্ষীরাকে গ্রেফতার করে ।

আসামির পিসি-পিআর বিশ্লেষণ করে দেখা যায়, ধৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা জেলার একাধিক থানাসহ খুলনা ও যশোর জেলায় চুরি, ডাকাতি, মদক ও হত্যা চেষ্টা মামলা মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে।

গ্রেফতারকালে আসামির হেফাজত হতে ১) একটি মোটরসাইকেল, ২) স্বর্ণের চুড়ি, কানের দুল, ব্রেসলেট, ৩) সিলভারের চুরি, ব্রেসলেট, ৪) পাঁচটি মোবাইল ফোন, ৫) ২০৫০০০ (দুই লক্ষ পাঁচ হাজার) বাংলাদেশী টাকা, ১১০ (একশত দশ) মালদ্বীপের রুপি ও ২৫০ (দুইশত পঞ্চাশ) ইন্ডিয়ান রুপি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। 

 পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ