ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস চাপায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২১ ১২:৩৯:৪২
গোপালগঞ্জে বাস চাপায় নারীর মৃত্যু গোপালগঞ্জে বাস চাপায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় অজ্ঞাতনামা (৬৫) এক নারী নিহত হয়েছেন।

 

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ওই নারী ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়ায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস তাকে চাপা দেয়া। 

 

গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস.আই নৃপেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী রাস্তায় ঘন্টাব্যাপী বিক্ষোভ করে এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়লে পুলিশ গিয়ে রাস্তা থেকে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ