ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষা শহীদদের স্মরণে ক্রিকেটারদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২১ ১২:৩৫:৪৭
ভাষা শহীদদের স্মরণে ক্রিকেটারদের শ্রদ্ধা ভাষা শহীদদের স্মরণে ক্রিকেটারদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের অবদান স্মরণ করেন।

ব্যাটার সৌম্য সরকার লিখেছেন, ‘রক্তে লেখা যে ইতিহাস, তা কখনও মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়।’

জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একই ভাষায় লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।’

পেসার তাসকিন আহমেদ জানান, ‘২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।’

এছাড়া শরিফুল ইসলাম ও রুবেল হোসেন-সহ আরও অনেক ক্রিকেটার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ