ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২১ ১২:০১:২৩
উৎসবমুখর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত উৎসবমুখর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
খালি পায়ে, ফুলের ডালা হাতে নিয়ে ৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে মানুষ। দীর্ঘদিন পর শহীদ মিনারে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২ সালের ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ

দীর্ঘ ফ্যাসিবাদী শাসন অবসানের পর নির্বাচিত সরকারের অধীনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

রাত বারোটা এক মিনিটে রাষ্ট্রপতির ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদ, বিরোধী দলীয় নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাত থেকেই বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এবারের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ছাত্র-জনতা উৎসবমুখর পরিবেশে শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করেন৷

আইনশৃঙ্খলা রক্ষায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৫ হাজার পুলিশ সদস্যসহ র‍্যাব, আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ