ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের নেতৃত্বে প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২১ ১১:৩২:৫৪
জামায়াত আমিরের নেতৃত্বে প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জামায়াত আমিরের নেতৃত্বে প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রথম বারের মতো ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

 
এসময় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।


এছাড়াও জামায়াতের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার আরমান, কর্নেল আব্দুল বাতেন (অবসরপ্রাপ্ত) অংশ নেন।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট পর শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান।

এর আগে শুক্রবার রাতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল— বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। পাশাপাশি ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ