ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় গাঁজা গাছ উদ্ধার


আপডেট সময় : ২০২৬-০২-২০ ১৯:৩৮:১৪
গলাচিপায় গাঁজা গাছ উদ্ধার গলাচিপায় গাঁজা গাছ উদ্ধার
 
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: 
 
গলাচিপা উপজেলার উত্তর ছোট চর কাজল গ্রামের আরিফের দোকান ঘরের পিছনে লাগানো ৩টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন ও চর কাজল পুলিশ ফারির একটি দল অভিযান চালিয়ে গাঁজা গাছগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 
 
এ বিষয়ে চায়ের দোকানী আরিফ কোন মন্তব্য করতে রাজি হয়নি। 
 
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলার চরশিবা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই কামাল বলেন, আরিফের দোকানের পিছনে পরিত্যক্ত জায়গায় গাঁজা গাছ চাষ করা হয়েছিল।ঘটনাস্থল থেকে তিনটি গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোন মামলা বা কেউ গ্রেফতার হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ