ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​দুলালীর কান্না! দুলালী গ্রাম বাংলার আর দশটা মেয়ের মতই অতি সাধারণ একজন মেয়ে।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২০ ১৬:৪৮:২২
​দুলালীর কান্না! দুলালী গ্রাম বাংলার আর দশটা মেয়ের মতই অতি সাধারণ একজন মেয়ে। ​দুলালীর কান্না! দুলালী গ্রাম বাংলার আর দশটা মেয়ের মতই অতি সাধারণ একজন মেয়ে।


কুড়িগ্রাম প্রতিনিধি:
মোঃ জাকারিয়া হোসেন 


দুলালীর কান্না! দুলালী গ্রাম বাংলার আর দশটা মেয়ের মতই অতি সাধারণ একজন মেয়ে। 

তবে অন্যদের সাথে তার কিছুটা শারীরিক ও বুদ্ধি বৃত্তিক পার্থক্য রয়েছে। তার হাতে ও পায়ে কিছু সমস্যা থাকার ফলে সে স্বাভাবিক কাজ কর্ম করতে পারে না। কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে সে অন্যদের চেয়ে কিছুটা হলেও ভিন্নতর। সে কলেজ ক্যাম্পাসেই শিক্ষার্থীদের নিকট থেকে সাহায্য চেয়ে যা পায় তা দিয়েই সংসার চালায়। আমিও মাঝে মধ্যে তাকে সাহায্য করতাম। বুদ্ধিমত্তার দিক থেকে তাকে ভিন্ন বলার কারণ হলো সে সমগ্র ক্যাম্পাস ঘুরে কোথাও কোন অসামঞ্জস্য দেখলে আমাকে জানাত। 


প্রতিদিন এসেম্বিলির সময়ে একপাশে দাঁড়িয়ে থেকে উপভোগ করত। মাঝে মধ্যে কথা হলে কলেজের পড়াশোনার মান নিয়ে মন্তব্য করত। তাকে জিজ্ঞাসা করলে বলত আমি বাইরে কলেজের অনেক ভালমন্দ শুনি। নিজেও ক্লাসের বারান্দা দিয়ে হাঁটার সময় বুঝতে পাই ছেলে মেয়েরা কত আগ্রহ নিয়ে ক্লাস করছে। তার ভাষায় ছেলে মেয়েরা যখন মাঠে বা ছাতার নিচে বসে পড়াশোনা করে তখন তার ভালো লাগে এবং তখন তাদের নিকট টাকা চেয়ে বিরক্ত করি না। মাঝেমধ্যে তাকে বকাঝকা করলেও সে মনে কিছু করত না।


গতকাল বিদায়ের সময়ে হয়তো কোনো কারণবশত: সে অনুপস্থিত ছিল। বিদায় নিয়ে ঘোড়ার গাড়িতে আসার সময় কুড়িগ্রাম টেক্সটাইল মোড় এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে আমাকে ও ভাইস প্রিন্সিপাল মহোদয় কে তার বাসায় চা খাওয়ার জন্য জোরে জোরে ডাকছিল। সে বুঝতে পারেনি এটি আমার চাকরি জীবনের বিদায় যাত্রা। আজ যথারীতি সকালে কলেজে যেয়ে আমাকে দেখতে না পেয়ে কর্মচারীদের নিকট জানতে পায় আমার চাকুরী শেষ হয়েছে তাই গতকালই ছিল আমার শেষ কর্মদিবস। এ কথা জানতে পেরে কাঁদতে কাঁদতে আমার বাসায় এসে হাজির। তার অনুরোধ আমাকে তার সাথে কলেজে যেতে হবে। তাকে বুঝিয়ে বললাম এটা সরকারি নিয়ম । এ কথা শুনে সে আরো বেশি কান্না শুরু করে। 


বিদায় বেলা সহকর্মী ও শিক্ষার্থীদের অশ্রুসিক্ত ভালো বাসা, ছোট ভাই এরশাদের (উপাধ্যক্ষ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ) বাকরুদ্ধ বক্তব্য শুনে চোখের পানি সামলাতে পারছিলাম না। তার সাথে বেদনা বাড়িয়ে দেয় পরিচ্ছন্নতা কর্মী বাবু লাল, রানী ও বাসন্তীর তীব্র আর্তনাদ। বাবু লাল ঘোড়ার গাড়িতে হাত রেখে সারা রাস্তা কাঁদতে কাঁদতে আসে যা দেখে মনে হয় আমি এ সামান্য কর্মচারীদের জন্য কিছুই করতে পারিনি। রানীর মেয়ে পূর্ণিমা'র জন্য একটি চাকরির প্রয়োজন ছিল তা রাগের বশে দেইনি। পূর্ণিমা ভালো ছাত্রী ছিল। তাকে আমি পড়াতে চেয়েছিলাম। কিন্তু সে অতি সুন্দরী বলে ইভটিজিং এ স্কুলে যেতে পারছিল না। আমি তাকে বোরখা কিনে দিতে চেয়েছিলাম যাতে কেউ উত্যক্ত করতে না পারে। এক পর্যায়ে তাকে চাকরি দিলে রানী মেয়েকে বিয়ে দিয়ে চাকরিটা জামাইকে দেয়। জামাই কিছুদিন সংসার করার পর পূর্ণিমাকে ছেড়ে দেয়। এ ভাবে মেধাবী পূর্ণিমার আরো দু'টি সংসার ভেঙ্গে যায়। আদালতে মামলাও চলে। বিজ্ঞ বিচারক মজনু মিয়াকে অনুরোধ করলে তিনিও চেষ্টা করেন।


তবে ফলাফল শুন্য। আমার ইচ্ছা ছিল পূর্ণিমা পড়াশোনা করুক কিন্তু সেটি না হওয়ায় তাকে আর চাকরিতে বহাল করা হয় নি। কিন্তু বিদায় বেলা ওদের নিখাদ ভালোবাসার কান্নায় মনে হয়েছে এটা পূর্ণিমার দূর্ভাগ্য নয়, এটি আমারই অপরিণামদর্শীতা। এদের ভালোবাসা মানুষকে অনেক কিছুই শিক্ষা দেয়, এদের কে নিয়ে ভাবলে সমাজ বিজ্ঞানে পিএইচডি'র মৌলিক সূত্র বোঝা সহজ।


এবারে আসা যাক দুলালী প্রসংগে। আমার বাসা কুড়িগ্রাম -চিলমারী সড়কের পাশে। সকাল বেলা পথচারী ও যানবাহন মিলে প্রতি মিনিটে ১৩/১৫ টি যানবাহন বাসার সামন দিয়ে চলাচল করে। দুলালীর আঁচমকা কান্নার শব্দে কয়েক মূহুর্তের জন্য থেমে যায় পথচারী ও অটোরিকশা। সবাই মনে করে স্যারের বাসায়, না জানি, কি হয়েছে? সবাইকে বুঝিয়ে বলি এটি বিশেষ কিছু না। কুড়িগ্রাম সরকারি কলেজের প্রতি একজন দুলালীর ভালোবাসা আর শ্রদ্ধা জানানোর বাকভঙ্গি, পৃথিবীর বুকে যেন এক দূর্লভ দৃষ্টান্ত।


দুলালীসহ ভালো থাক কুড়িগ্রাম সরকারি কলেজ পরিবারের প্রত্যেক সদস্য, কিংবা কলেজ ক্যাম্পাস জীবি দুলালি, হতে পারে মসজিদের সামনে পড়ে থাকা ভিক্ষাজীবি পা- বিহীন প্রিয় মানুষটি অথবা সেই ঝালমুড়ি বিক্রেতা যাকে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা জনাব মুশফিকুর রহমান পরিছন্ন বিক্রেতা হিসেবে চিহ্নিত করেছেন। সবাই ছিল আমার ফিজিক্যাল সম্পদ এখন হয়তোবা সেটি নয় ,এখন তারা সবাই আমার ভার্চুয়াল রিয়েলিটি।


লেখক মীর্জা নাসির উদ্দিন 
সাবেক অধ্যক্ষ কুড়িগ্রাম সরকারি কলেজ
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ