ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পতাকা হাতে নওগাঁ জেলা আ.লীগ অফিসের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৯ ২১:০৬:১৪
পতাকা হাতে নওগাঁ জেলা আ.লীগ অফিসের সামনে ‘জয় বাংলা’ স্লোগান পতাকা হাতে নওগাঁ জেলা আ.লীগ অফিসের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক

নওগাঁয় পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি জেলা আওয়ামী লীগ অফিসের সামনে বলে দাবি করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। তবে কখন পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

 

এদিকে কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের নেতৃত্বে এদিন সকাল ৭টায় আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় বলে দাবি করা হয় এবং শফিকুর রহমান মামুন নিজেই তার ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে শেয়ার করেছেন। এ ছাড়া জেলার একাধিক নেতাকর্মী ভিডিওটি শেয়ার দিয়েছেন।

 

৩৪ সেকেন্ডের ভিডিওতে সাদা টি-শার্ট পরা শফিকুর রহমান মামুনসহ ৬-৭ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই" শ্লোগান দিচ্ছিল এবং ফেসবুকে ক্যাপশন হিসেবে লেখা হয়েছে দীর্ঘ ১৮ মাস পর শ্লোগানে শ্লোগানে মুখরিত নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সাথে উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা।

 

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়টি সঠিক বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক। তিনি মুঠোফোনে বলেন, ‘আজ ভোরের দিকে তারা পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিয়েছে। পরে পতাকাগুলো আমরা নিয়ে এসেছি। তাদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একটি টিম কাজ করছে।’

 



নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ