ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়- ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৯ ২০:৫৫:২৫
শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়- ডা. শফিকুর রহমান শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়- ডা. শফিকুর রহমান
‎নিজস্ব প্রতিবেদক
‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। আমরা এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি। যদি কেউ জুলুমের শিকার হয় তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো।”


‎তিনি আরও বলেন,
“সরকারি ও বিরোধীদল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারি- সেই চেষ্টা অব্যাহত থাকবে।”


আজ ‎বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ সংসদীয় আসনের উদ্যোগে ইয়াতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


‎ডা. শফিকুর রহমান বলেন, “ইয়াতিমদের থেকে আমরা মনিমুক্তা বের করে আনতে চাই। তাদেরকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।”


‎তিনি আরও বলেন, “যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা রাখবো সরকার সেই কাজটাই করবে।”


সম্প্রতি ‘এখন টিভি’র ‎চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “এটা সাংবাদিকদের স্বাধীনতার উপর নির্লজ্জ আঘাত। আমরা সরকারের কাছে আশা রাখবো- সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করা হবে। নইলে আমরা মনে করবো সরকার একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে।”


‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী ডা. ফখরুদ্দিন মানিক।


সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, “বাংলাদেশের মানুষ ইসলামপ্রিয় ও কোরআন প্রিয়। তারা কোরআনের চেতনায় বিশ্বাস করে।”


‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, থানা আমীর ও থানা সেক্রেটারিসহ স্থানীয় নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে প্রায় এক হাজার ইয়াতিম শিক্ষার্থী অংশগ্রহণ করে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ