ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা


আপডেট সময় : ২০২৬-০২-১৯ ২০:০৩:০৩
​বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা ​বুড়িচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা  প্রতিনিধি।। 

কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

অভিযানকালে সড়ক বন্ধ করে যানজট সৃষ্টি করার দায়ে সিএনজি চালিত অটোরিকশা চালক রবিউল আলমকে ১ হাজার টাকা, চালক কাউসার মিয়াকে ২ হাজার টাকা, মোটরসাইকেল চালক হাবিব মিয়াকে ২ হাজার টাকা এবং মাসুদ আলমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া ফুটপাত দখল করে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে হাফিজ মিয়াকে ২ হাজার টাকা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে মুদি দোকানদার জালাল উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি কর্মকর্তা নাসিমা আক্তার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সিএনজি সমিতির সভাপতি শহীদুল্লাহ।

এছাড়াও বুড়িচং থানা-এর এসআই জয়নার আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান সহযোগিতা করে।

অভিযান শেষে ভ্রাম্যমান আদালত ফুটপাত দখল ও বাজারে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ