ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামেলি কার্ড সরাসরি নারীদের হাতে দেয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৯ ১৯:১২:১৭
ফ্যামেলি কার্ড সরাসরি নারীদের হাতে দেয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী ফ্যামেলি কার্ড সরাসরি নারীদের হাতে দেয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ফ্যামেলি কার্ড পৌঁছে দেয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ঈদের আগেই এর কার্যক্রম শুরু হবে। সরাসরি নারীদের হাতে চলে যাবে এটি।

 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

বর্তমানে প্রচলিত যেসব ভাতা কার্ড আছে তা চালু থাকবে এবং ফ্যামেলি কার্ডে যে অর্থ দেয়া হবে, তা আগের যে কোনো ভাতার চেয়ে দ্বিগুণেরও বেশি বলেও জানান তিনি৷
 
এম জাহিদ বলেন, ফ্যামেলি কার্ড চালু করতে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উপ কমিটি করা হয়েছে আর এ কমিটি আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেবে৷
 
ফ্যামেলা কার্ড দেয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বিবেচনা করা হবে না এবং কার্ড বিতরণে মধ্যস্বত্ত্বভোগী থাকবে না, সরাসরি প্রতিটি পরিবারের নারীদের হাতে পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি৷
 
তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্য ৫০শতাংশ বাস্তবায়ন করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে ফ্যামেলি কার্ড পৌঁছে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগেই কার্যক্রম শুরু হবে। এটি যাতে কোনোভাবে বিতর্কিত না হয়, কেউ বৈষম্যের শিকার না হন তা নিশ্চিতে জোর দেয়া হয়েছে।
 
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিভিন্ন কার্ড চলমান থাকবে আর এ  কার্ড বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ। আগামী ৩ দিনের মধ্যে জানা যাবে, কতো সংখ্যা বা কতো টাকা পাবেন। 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ