ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, ক্রিকেটারদের কে কত বেতন পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৯ ১৮:৪৯:২৫
বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, ক্রিকেটারদের কে কত বেতন পাচ্ছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, ক্রিকেটারদের কে কত বেতন পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় দলের ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার ‘এ প্লাস’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারকে রাখা হয়নি।

 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ও বেতন কাঠামো প্রকাশ করে। পাঁচটি ক্যাটাগরি থাকলেও চারটিতে মোট ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন।
 
কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত,  মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির বেতন ৮ লাখ টাকা।
 
৬ লাখের ‘বি’ ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম ছাড়াও আছেন মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।
 
‘সি’ ক্যাটাগরিতে আছেন সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। এই ক্যাটাগরির বেতন ধরা হয়েছে ৪ লাখ টাকা।
 
‘ডি’ ক্যাটাগরিতে সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং নুরুল হাসান সোহান। এই ক্যাটাগরির বেতন ৩ লাখ টাকা।
 
চলতি জানুয়ারি থেকে এই বেতন কার্যকর হয়েছে, থাকবে ডিসেম্বর পর্যন্ত।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ