ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​রূপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যাঃ একজনের মৃত্যু দন্ড অপরজনের ৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৯ ১৭:১৬:২০
​রূপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যাঃ একজনের মৃত্যু দন্ড অপরজনের ৫ বছর কারাদণ্ড ​রূপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যাঃ একজনের মৃত্যু দন্ড অপরজনের ৫ বছর কারাদণ্ড


শাহ কামাল সবুজঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ব্যবসায়ী হেকমত আলী (৪০) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আবু শামীম আজাদ এ রায় প্রদান করেন।

নারায়ণগঞ্জ পিবিআই সূত্রে জানা গেছে  মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম সবুজ (৩০) রূপগঞ্জ উপজেলার মোল্লাবাড়ি এলাকার ইয়াকুব হোসাইনের ছেলে। দণ্ডপ্রাপ্ত অপর আসামি তারই আপন ভাই মাহফুজুর রহমান (২৬) ৫ বছরের জেলবাস হয়েছে।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই হত্যা মামলার তদন্ত শেষে পিবিআই নারায়ণগঞ্জ সম্পূরক অভিযোগপত্র (Supplementary Charge Sheet) দাখিল করে। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।

উল্লেখ্য, হেকমত আলীকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে তদন্তে উঠে আসে। নারায়ণগঞ্জ, পিবিআই এ আই জি মোস্তফা কামাল রাশেদ এ ব্যাপারে বলেন, এ হত্যা মামলাটির সম্পূরক অভিযোগপত্র দাখিল করলে তারই প্রেক্ষিতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ