ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবস ড. খলিলুর রহমান ও শামা ওবায়েদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-১৯ ১৪:০৯:২১
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবস ড. খলিলুর রহমান ও শামা ওবায়েদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবস ড. খলিলুর রহমান ও শামা ওবায়েদের

নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজেদের প্রথম কর্মদিবস শুরু করেছেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

 

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মন্ত্রণালয়ে পৌঁছালে তাঁদের ফুলেল অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও আজ তাঁদের দায়িত্ব পালনের দ্বিতীয় দিন, তবে দপ্তরে এটিই ছিল তাঁদের প্রথম উপস্থিতি।

 

মন্ত্রণালয়ে এসেই তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। পরে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী।

 

এসময় ড. খলিলুর রহমান জানান, বর্তমান সরকার সৃজনশীল ও কৌশলগত উপায়ে আন্তর্জাতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বিশেষভাবে সচেষ্ট থাকবে।

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ